বরিশাল-২ আসনের দলের মনোনয়নের আশায় আ’লীগের একাধিক তারকা প্রার্থী রাজনীতির মাঠে ! বরিশাল-২ আসনের দলের মনোনয়নের আশায় আ’লীগের একাধিক তারকা প্রার্থী রাজনীতির মাঠে ! - ajkerparibartan.com
বরিশাল-২ আসনের দলের মনোনয়নের আশায় আ’লীগের একাধিক তারকা প্রার্থী রাজনীতির মাঠে !

3:03 pm , October 19, 2022

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ আওয়ামী লীগের হাফ ডজন তারকারা  এখন উজিরপুর ও বানরীপাড়ার রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন। তারা এক ও অভিন্ন লক্ষ্যে দলের নানা কর্মসুচীতে সক্রিয় ভাবে নিজেদের অনুসারীদের নিয়ে হাজির হচ্ছেন নিয়মিতভাবে। তাদের টার্গেট আগামী সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন। ওই সব তারকা প্রার্থীরা নিজেদের পক্ষে দলের হাজারো অনুসারী তৈরী করছেন নিজ  নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়া দুটি উপজেলা জুড়ে।  বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোহম্মদ ইউনুস, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা, বর্তমান সংসদ সদস্য শাহে আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনিসুর রহমান, হাবিবুর রহমান খান, একে ফাইজুল হক রাজু নিয়মিত ভাবে দুই উপজেলার আওয়ামী লীগের নানা কর্মসুচী ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন।
বিশেষ করে সদ্য অনুষ্ঠিত উজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠান ও শোক দিবসের মাস ব্যাপী কর্মসুচিতে একই মঞ্চে হাফ ডজন তারকা প্রার্থী উপস্থিত হওয়ায় বরিশাল -২ (উজিরপুর -বানারীপাড়া) আসনের আওয়মী লীগের নেতাকর্র্মীরাও বেশ উৎফুল্ল। দলের নেতাকর্মীরা মনে করছেন আগামী সংসদ নির্বাচনে এ আসনটিতে নৌকা প্রতিকের কান্ডারী হিসাবে ওইসব প্রাথীদের মধ্যে যে কেউ একজন দলের মনোনয়ন পাবেন। সে কারনে দু উপজেলার আওয়ামী লীগের তৃর্নমুলের হাজারো নেতাকর্মীরা  মাঠে থাকা মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন  নেতাদের পক্ষে কাজ করতে নিজেদের যোগ্যতার প্রমানেও ব্যস্ত হয়ে পড়ছেন। অপরদিকে হাফ ডজন তারকা প্রার্থীরাও  দলের মনোনয়ন নিশ্চিতে ও  নিজ অবস্থান মজবুত করে দলের সকল স্তরের নেতাকর্মীদের মন জয় করতে  দিনরাত একাকার করে বরিশাল -২ ( উজিরপুর – বানারীপড়া) বিভিন্ন এলাকার চষে বেড়াচ্ছেন। তারকা প্রার্থীরা কাউন্সিলের ময়দান ও  মাসব্যাপী  ইউনিয়ন পর্যায়ের শোক দিবসের কর্মসুচীতে উপস্থিত হয়ে নিজের অনুসারী সংখ্যা বৃদ্ধি করতে গ্রামে-গঞ্জে তৃনমূল নেতাকর্মীদের বাড়িতেও হাজির হয়ে শুভেচ্ছা বিনেময় করছেন। কর্মীরাও নিজের মূল্যায়নের সুযোগ হিসাবে নেতাদের কাছে পেয়ে নানা কথা তুলে ধরে তাদের আপন করে বরন করছেন।  উজিরপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির কারনে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমবেত হওয়ায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এখন সু সময় কাটছে বলে অনেকেই মন্তব্য করেছেন। রাজনীতির মাঠে একাধিক প্রার্থীদের আনাগোনা প্রসঙ্গে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন  সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পাবার লবিংয়ে দলের তৃনমূল নেতাকর্মীদের মনজয় করতে প্রায় হাফ ডজন তারকা প্রার্থীরা মাঠে রয়েছেন। আওয়ামী লীগের মত বড় দলে এটা বেশী কিছু নয়। দল যাকে মনোনয়ন দেবে উপজেলা আওয়ামী লীগ  পূর্ন শক্তি নিয়ে তার সাথে থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT