3:02 pm , October 19, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৫ নভেম্বর নগরীতে বিভাগীয় গন সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। বুধবার সন্ধ্যায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এ সভা হয়। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গণ সমাবেশ সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিন, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আনম সাইফুল আহসান আজিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, জুলহাস উদ্দিন মাসুদ, এ্যাড. আজাদ হোসাইন, দপ্তর সম্পাদক ও সদস্য জাহিদুর রহমান রিপন প্রমুখ।
