বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ  বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ  - ajkerparibartan.com
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ 

3:09 pm , October 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর। সকাল ১১ টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১৩ ডিসেম্বর। গতকাল বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচী প্রকাশ করে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা নি¤œ বর্নিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড সময়সুচী পরিবর্তন করতে পারবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী সকালে শুরু হওয়া পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে চলবে ১ টা পর্যন্ত এবং বিকেলে শুরু হওয়া পরীক্ষা দুপুর ২ টায় শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনী পরীক্ষা ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে ১ ঘন্টা ৪০ মিনিট নির্ধারন করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT