তজুমদ্দিনে স্বর্ণ ও টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী তজুমদ্দিনে স্বর্ণ ও টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী - ajkerparibartan.com
তজুমদ্দিনে স্বর্ণ ও টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

3:08 pm , October 18, 2022

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ তজুমদ্দিন উপজেলার শেম্পুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের প্রবাসী এরশাদের স্ত্রী  রেহানা বেগম ৪ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিক ননদের স্বামী আবুল কাশেম ওরফে রানার সাথে উধাও হয়েছে। পরে বিদেশ প্রবাসী এরশাদকে ডিভোর্স দিয়ে ননদের স্বামী আবুল কাশেম ওরফে রানাকে বিবাহ করেন রেহানা বেগম। আবুল কাশেম রানার বাড়ি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে।  এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  আবুল কাশেম রানার বিচার দাবি করেছেন শ্যালক এরশাদ। ভুক্তভোগী এরশাদ অভিযোগ করে বলেন ,  আমি  ৮ বছর ধরে প্রবাসী।  আমার বিবাহের বয়স প্রায় ৭ বছর। আমি প্রবাসে থাকায় আমার বোনজামাই আবুল কাশেম রানার সাথে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  পরে আমার বোনকে ডিভোর্স দেয় আবুল কাশেম রানা। তার কিছুদিন পরেই আমার ৪ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকাসহ আমার স্ত্রীকে নিয়ে উধাও হয় তিনি। পরে আমার স্ত্রীকে বিবাহ করেন আমার বোনজামাই আবুল কাশেম রানা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT