বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু - ajkerparibartan.com
বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

2:59 pm , October 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলায় আমন ধান ক্ষেত নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কলেজ ছাত্রের মৃত্যু হয় বলে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন।
মৃত কলেজ ছাত্র হলো : তানভীর হাওলাদার (২৪)। সে গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিন বিজয়পুর এলাকার মো. শাহ আলম হাওলাদারের ছেলে। তানভীর কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। ওসি আফজাল হোসেন বলেন, নিজেদের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ ছিলো না। তাই বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মৃতের চাচাতো ভাই তানিম আহম্মেদ সাংবাদিকদের জানান, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। তাই ধান গাছ রক্ষায় ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। ফাঁদে ঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ দেয়া হয়। রাতে সেই ফাঁদে দেয়া বৈদ্যুতিক সংযোগের ত্রুটি দেখতে গিয়ে স্পৃষ্ট হয় তানভীর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT