3:22 pm , October 17, 2022
মো. পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ বরিশাল জেলা পরিষদের ১ নম্বর সদস্য পদ গঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা নিয়ে। বাকেরগঞ্জ সরকারী কলেজে ভোট গ্রহণ হয়। ১৯৮জনপ্রতিনিধি ভোটারের ১৯৭ জন ভোট দিয়েছেন। এতে ইমাম হোসেন মোল্লা ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন নিয়ামত আব্দুল্লাহ। তিনি ভোট পেয়েছেন ৭৪ টি। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আবুল হোসেন খলিফা ৪ ভোট, নুরুল ইসলাম বিপ্লব ১ ভোট, ফয়সাল আহম্মেদ মুন্না ১৫ ভোট, মাসুদ আলম খান ১৩ ভোট ও মাসুদ খান ১ ভোট পেয়েছেন।
