হিজলায় হামলার শিকার মাদ্রাসা ছাত্র হিজলায় হামলার শিকার মাদ্রাসা ছাত্র - ajkerparibartan.com
হিজলায় হামলার শিকার মাদ্রাসা ছাত্র

3:26 pm , October 16, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাফেজ ফয়জুল সিকদার নামে নবম শ্রেণীর এক মাদরাসা ছাত্র আহত হয়েছে। তাকে হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর মেল্লার হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আজম চৌধুরী ও স্থানীয় খোরশেদ গাজী বলেন, প্রতিবেশী গ্রামের ৮/১০ জন ছেলেরা এসে হাফেজ ফয়জুলের উপর হামলা করে। তখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রন করি। আহত হাফেজ মোঃ ফয়জুল সিকদারের বাবা জাকির সিকদার জানান,  তার ছেলে বাহেরচর মাদরাসায় নবম শ্রেণীর শিক্ষার্থী। ফয়জুল প্রতিদিনের মত শনিবার মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যায়। তখন রাস্তার পাশে প্রাইভেট রুমের সামনে ৮/১০জন যুবক দাঁড়ানো ছিলো। ফয়জুল তাদের সরাতে হর্ণ বাজায়। এ সময়  জোরে হর্ণ বাজানোর অপরাধে ফয়জুলকে প্রাইভেট শিক্ষকের রুম থেকে ডেকে এনে মারপিট করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানান, মাদরাসার ছাত্র ফয়জুলকে মারপিটের ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT