বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা - ajkerparibartan.com
বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

3:26 pm , October 16, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারকে সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লা। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাতি মো. মমিনুল কবির মিঠুন, মেহেদি হাসান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, অপূর্ব দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল) প্রমূখ। বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া, জেলা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করাসহ  ছাত্রলীগের ভাবমূর্ত ক্ষুন্ন করার  অভিযোগ রয়েছে সম্পাদকের বিরুদ্ধে। এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার জানান, আমাকে অবাঞ্চিত করার ক্ষমতা  উপজেলা কমিটির নেই। বরিশাল জেলা ছাত্রলীগের  সভাপতি  সুমন সেরনিয়াবাত জানান, কাউকে অবাঞ্চিত করার এখতিয়ার উপজেলা কমিটির নেই। তারা অভিযোগ করলে জেলা কমিটি তদন্তপূর্বক ব্যবস্থা নিবে। আমরা এখন পযর্ন্ত সেরকম কিছু পাইনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT