খাচার ভিতরে বসে পাখি প্রেমিকের প্রচারাভিযান খাচার ভিতরে বসে পাখি প্রেমিকের প্রচারাভিযান - ajkerparibartan.com
খাচার ভিতরে বসে পাখি প্রেমিকের প্রচারাভিযান

3:16 pm , October 16, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বনের পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করনের লক্ষ্যে খাচার ভিতরে অবস্থান করে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান চালিয়েছেন পাখি প্রেমিক সাইফুল্লাহ নবীন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রচরাভিযান কর্মসূচি পালন করে মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের বাসিন্দা মৃত ফজলে করিমের ছেলে পাখি প্রেমিক সাইফুল্লাহ নবীন (৪৫)। তিনি (নবীন) দাবী জানিয়ে বলেন, বন ও বনের পাখি যেন ক্ষতির হাত থেকে রক্ষা পায়, সেজন্য বন বিভাগ থেকে তাদের মতো পরিবেশ কর্মীদের সাথে নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি পাখি যেন মুক্ত আকাশে তাদের মত করে বিচরণ করে উড়ে বেড়াতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। এসময় শহরের উৎসুক বিভিন্ন শ্রেনির মানুষ সাইফুল্লাহ নবীনের সড়কের মধ্যে বানানো পাখির খাচার মধ্যে বসে অবস্থান করার দৃশ্য দেখার জন্য ভীড় করেন। এরপূর্বে মোঃ সাইফুল্লাহ খাঁচাটি নিজ এলাকায় বসে বানিয়ে বরিশালে এ কর্মসূচি পালনের জন্য বহন করে নিয়ে আসে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT