রিয়াল বিক্রির নামে প্রতারণা চক্রের এক সদস্য আটক রিয়াল বিক্রির নামে প্রতারণা চক্রের এক সদস্য আটক - ajkerparibartan.com
রিয়াল বিক্রির নামে প্রতারণা চক্রের এক সদস্য আটক

3:50 pm , October 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কম দামে রিয়াল বিক্রির প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে প্রতারিত ব্যক্তির সহায়তায় পুলিশ তাকে আটক করেছে। আটক প্রতারক হলো : সেন্টু হাওলাদার (৪৫)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে। প্রতারণার শিকার উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার জামাল হাওলাদার জানান, কয়েকদিন পূর্বে সেন্টু কম দামে রিয়াল বিক্রির প্রলোভন দেয়। প্রলোভনে সাড়া দিয়ে কম দামে রিয়াল কেনার জন্য সেন্টুকে ৩ লাখ ৬০ হাজার টাকা দেয় সে। পরে তাকে একটি কাগজের বান্ডেল ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি জানান, একই এলাকার বাসিন্দা সুজনকে শনিবার একইভাবে কমদামে রিয়াল বিক্রির প্রলোভন দেয়।
সুজন জানায়, তার প্রতারণার বিষয়টি জানি। তাই তার কাছে রিয়াল দেখতে চাই। তখন রিয়াল নিয়ে বরিশাল নগরীতে আসতে বলা হয়। দুপুরে নগরীর বান্দ রোড এলাকার সাউথ কিং রেষ্টুরেন্টের সামনে গিয়ে তাকে আটক করা হয়। পরে পুলিশে খবর দেয়া হয়।
জামাল ও সুজন জানিয়েছেন, তারা এ ঘটনায় মামলা করবেন।
কোতয়ালী মডেল থানার এসআই নুরে আলম বলেন, সেন্টু হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT