3:36 pm , October 15, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ শ্রমিক দলের মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাধারন সম্পাদক বশির আহমেদ, মহানগরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি টি. এম ইউসুফ আলী মন্টু, বরিশাল জেলার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন সহ সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও স্মরন সভা হয়েছে। শনিবার বিকেলে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়। মহানগর শ্রমিকদল শাখার আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া- মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল প্রমুখ। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে নিহত শ্রমিকদলের নেতৃবৃন্দের পরিবারের সন্তানসহ সদস্যরা অংশ গ্রহন করেন।
