3:02 pm , October 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন প্রতিপাদ্য নিয়ে নগরীতে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার নগরীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল জেলা প্রাণিসম্পদ দপ্তর,বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল এবং ওয়াল্ডার্স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন আয়োজিত সভা বরিশাল সার্কিট হাউসের ধাঁনসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর পরিচালক ডা. মো. আব্দুস সবুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদ বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ আহ্সানুর রেজা, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন খান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা সহ বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল এবং ওয়াল্ডার্স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন শাখা ও বরিশাল ডেইরী এবং পোল্ট্রি ফার্মস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডেইরী খামারী বৃন্দ।
পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আ. রহিম গাজী বলেন, পোল্ট্রি শিল্পে ডিম উৎপাদন বাড়াতে হলে পোল্ট্রি খাদ্যের দাম কমিয়ে আনতে হবে। দাম কমিয়ে আনা সম্ভব না হলে আমরা ডিম উৎপাদন বাড়াতে পারবো না, তেমনি সহজ মূলে জনগনের দাঁড় প্রান্তে ডিম পৌঁছাতে পারবে না বলে তিনি দাবী করেন।
এছাড়া আমদানী নির্ভরশীল মাল-পত্র ক্রয় করে কখনো ক্ষতি পুষিয়ে আনা সম্ভব হবে না। একারনেই পোল্ট্রি শিল্পের খামারীদের সরকারের পক্ষ থেকে খাদ্য ঘাটতি ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা হলে একদিকে যেমন উৎপাদন বাড়বে তেমনি সাধারন মানুষ সহজ মূল্যে ডিমের সুফলতা পাবে।
এর পূর্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি সার্কিট হাউজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এশে শেষ হয়।
