3:01 pm , October 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ শিকল ছিড়ে এসো গণমানুষের ভীড়ে এই শ্লোগানকে ধারণ করে বরিশাল গণনাট্য সংস্থার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ অক্টোবর বিকালে সদর রোডের এনআইখান পাঠাগার মিলনায়তনের অনুষ্ঠিত হয়। বরিশাল গণনাট্য সংস্থার বরিশাল শাখার সভাপতি অধ্যাপক আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে ও অধ্যাপক বীরেন রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার। এখানে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মকবুল আকন, দুলাল মজুমদার, রুহুল আমিন, শামীম আল মাতুব্বর ও নজরুল ইসলাম খান প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে গণনাট্য সংস্থার শিল্পিরা।
