2:59 pm , October 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব মান দিবস দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ আয়োজনে সভা হয়েছে। শুক্রবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয়কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টু। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই’র উপ পরিচালক মোঃ জাকির হোসেন মিয়া।
উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন আলো, অমৃত ফুড প্রোডাক্টস এর ম্যানেজার গকুল মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যে মান সম্মত পণ্যে উৎপাদনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। সভাপতি তার বক্তব্যে ভোক্তা সাধারণ ও অন্যান্য সংগঠনকে সহযোগী মনোভাব নিয়ে বিএসটিআই তথা সরকারের কাজে সহযোগীতা করার আহবান জানান এবং অতি মুনাফার লোভে নি¤œমানের পণ্য তৈরী না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
