নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক বিক্রেতা আটক নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক বিক্রেতা আটক

3:11 pm , October 13, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পৃথক অভিযানে ডিবি ও থানা পুলিশ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় দুই কেজি গাঁজা ও ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা থেকে এ অভিযান করা হয় বলে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
আটককৃতরা হলো : সুনামগঞ্জের জয়কলস এলাকার মজিবর রহমান প্রকাশের ছেলে নজরুল ইসলাম (২৭), নগরীর পূর্ব বগুড়া রোড নাবিলা ম্যানশনের ভাড়াটিয়া মৃতঃ আবুল কাশেম ঘরামীর মেয়ে লাইজু আক্তার লিজা (৩৩), নগরীর ডেফুলিয়া এলাকার হারুন হাওলাদারের ছেলে শুভ হাওলাদার (১৯), সদর উপজেলার রায়পাশা মৃধা বাড়ীর পোল এলাকার রিয়াজ সরদার (৩৫) ও বাবুগঞ্জের চাঁদপাশ ইউপির ধুমচর এলাকার মোহাম্মদ হোসেন হাওলাদারের ছেলে জাকারিয়া ওরফে পারভেজ হাওলাদার (৩২)।
মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বরিশাল নৌ-বন্দরের দুই তলা লঞ্চ ঘাটের পল্টুনে অভিযান করে। এ সময় দুই কেজি গাঁজাসহ নজরুলকে আটক করে দলটি।
ডিবির অপর একটি টিম পূর্ব বগুড়া রোড নাবিলা ম্যানশনের তিন তলার পূর্ব পাশের ফ্ল্যাটে অভিযান করে লিজাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি কক্ষ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে এয়ারপোর্ট থানার একটি দল নগরীর ২৭ নং ওয়ার্ড করমজা এলাকার বাবুল হাওলাদারের বাড়ীর সামনে অভিযান করে।  এ সময় ১৫৫ পিস ইয়াবাসহ শুভ, রিয়াজ ও পারভেজকে আটক করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT