হিজলায় মৎস্য কর্মকর্তা-পুলিশের উপর হামলায় মামলার আসামী ৩১২ জন জেলে হিজলায় মৎস্য কর্মকর্তা-পুলিশের উপর হামলায় মামলার আসামী ৩১২ জন জেলে - ajkerparibartan.com
হিজলায় মৎস্য কর্মকর্তা-পুলিশের উপর হামলায় মামলার আসামী ৩১২ জন জেলে

3:11 pm , October 13, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপর হামলার ঘটনায় ৩১২ জেলেকে আসামী করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার হিজলা থানার এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে ওসি জানিয়েছেন। এরআগে বৃহস্পতিবার ভোর রাতে মেঘনা নদীর  হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন এলাকায় জেলেদের হামলার শিকার হয় হয় মৎস্য কর্মকর্তাসহ পুলিশ।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় করা মামলায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো তিনশ’ জনকে আসামী করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা, বেআইনী জনতায় হামলা করে গুরুতর ও সাধারন জখম করার অভিযোগ আনা হয়েছে।
ওসি আরো জানান, হামলার পর নামধারী ৯ আসামীকে গ্রেপ্তার, একটি ট্রলার ও একশ’ মিটার জাল উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, হিজলা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা এম এম পারভেজের নেতৃত্বে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি দল ভোর পাঁচটার দিকে মেঘনা নদীতে খালিশপুর সংলগ্ন এলাকায় অভিযান করে। সেখানে ইলিশ শিকাররত জেলেদের কাছাকাছি যাওয়ার সাথে সাথে তাদের উপর হামলা করা হয়। জেলেরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে দলের সকলকে আহত করেছে। এর মধ্যে কনষ্টেবল মাহফুজ বেশি আহত হয়েছে।
ওসি বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করেছে। তখন জেলেরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে একটি ট্রলার ও জালসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT