চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক

3:09 pm , October 13, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অবদান অপরিসীম। তারি ধারাবাহিকতায় গতকাল (১৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারনে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি বরিশাল জেলার আবেদন কৃত বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীর ১৭ জনের পরিবারের মাঝে ৮ লক্ষ টাকা করে এবং ৪ লক্ষ টাকা করে একজন মোট ১৮ জনকে ১ কোটি ৪১ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার সাধারণ শাখা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জাবেদ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি চাকরিরত অবস্থায় মৃতবরণ এবং গুরুতর আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT