দুই মন্ত্রনালয়ের নজরদারীতে শেবাচিম হাসপাতালের গেট নির্মাণ কাজ দুই মন্ত্রনালয়ের নজরদারীতে শেবাচিম হাসপাতালের গেট নির্মাণ কাজ - ajkerparibartan.com
দুই মন্ত্রনালয়ের নজরদারীতে শেবাচিম হাসপাতালের গেট নির্মাণ কাজ

3:06 pm , October 13, 2022

হেলাল উদ্দিন ॥ অবশেষে শেবাচিম হাসপাতালে নির্মানাধীন গেট নিয়ে রোগীসহ জন-দূর্ভোগের বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য ও গনপুর্ত মন্ত্রনালয়ের। উভয় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। অতপর বরিশাল গনপূর্ত বিভাগকে অতি দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল আজকের পরিবর্তনকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ সাইফুল্লাহিল আজম।
তিনি বলেন, গন মাধ্যমে বিষয়টি অবগত হয়ে গনপূর্ত মন্ত্রনালয় ও অধিদপ্তরকে অবহিত করেছি এবং দ্রুত সময়ে কাজ শেষ করার অনুরোধ করেছি। তারা গুরুত্বসহকারে বিষয়টি দেখবেন বলে আমাকে আশ^স্ত করেছেন। তিনি আরো বলেন, শুধু কাজটি শেষ করাই মূখ্য বিষয় নয়। নির্দিষ্ট সময়ে কোন এবং কি কারনে কাজ শেষ করা হলো না তাও খতিয়ে দেখবে গনপূর্ত বিভাগ। এখানে কারো কোন গাফলতি কিংবা অন্য কোন বিষয় জড়িত থাকলে সেটিও আমরা আমরা আমলে নেব। বরিশাল নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম ফোন না ধরায় মন্ত্রনালয় কিংবা অধিদপ্তর থেকে কোন নির্দেশনা এসেছে কিনা সে বিষয়টি জানা যায়নি। তবে গনপূর্ত বিভাগের মেডিকেল জোনের সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন আমার কাছে এরকম কোন ফোন বা নির্দেশনা আসেনি। তবে আগামী ১০/১৫ দিনের মধ্যে গেট দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে শেবাচিম হাসপাতালের মূল গেট (প্রবেশ পথ) নির্মান কাজের কারনে বন্ধ হয়ে আছে। কোন যানবাহন তো দূরের কথা মানুষ পর্যন্ত চলাচল করতে পারছে না। যে কারনে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের অসহনীয় দূর্ভোগে পরতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি এবং তদারকি প্রতিষ্ঠান বরিশাল গনপূর্ত বিভাগের নিশ্চুপ ভূমিকার কারনে গেট নির্মানের কোন অগ্রগতি হচ্ছে না এবং সংশ্লিষ্ট সকলকে ভোগান্তির মধ্যে পরতে হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT