3:04 pm , October 13, 2022
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্তরে “শেখ হাসিনার নির্দেশ, ভিক্ষাবৃত্তির দিন শেষ” স্লোগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজন ১০ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি, ক্ষুদ্রব্যবসা, বাসায় ও দোকানে পানি সরবরাহ করার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন খলিফা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইউসুফ হারুনসহ বিভিন্ন কর্মকর্তারা।
