হিজলায় ১২ জেলের এক বছর করে কারাদন্ড হিজলায় ১২ জেলের এক বছর করে কারাদন্ড - ajkerparibartan.com
হিজলায় ১২ জেলের এক বছর করে কারাদন্ড

3:04 pm , October 13, 2022

হিজলা প্রতিবেদক ॥ মেঘনা ও শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ১২ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৩ জেলেকে আটক করে নৌ-পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার বৃহস্পতিবার সকালে কারাদন্ড দেন বলে  হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১৩ জন জেলেকে আটক করা হয়।  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫ (২) (খ) ধারার অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ১২ জেলেকে ১ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন। এর মধ্যে একজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। পরিদর্শক আরো জানান, অভিযানে ২০ লক্ষ ৫০ হাজার মিটার জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ  উদ্ধার করা হয়।  মাছ  এতিমদের মাঝে বিতরন করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের মধ্যে সাজা পরোয়ানায় ১২ জেলেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT