নগরী থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক নগরী থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
নগরী থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

3:40 pm , October 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বুধবার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এ উদ্ধার ও আটক অভিযান পরিচালনা করে। আটক মাদক বিক্রেতা হলো- মো. ইউনুস। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইসদিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে তিনটায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অভিযান করা হয়। এ সময় সেখান থেকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT