3:31 pm , October 12, 2022
খবর বিজ্ঞপ্তি ॥ বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন কারাবন্দীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নারী কয়েদিদের জন্য শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রতœা রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের বাবা প্রফেসর আলী হায়দার ও মা ফিরোজা হায়দার, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল এ.কে.এম. আখতারুজ্জামান, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সমিতির সাধারন সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য সুরভী গ্রুপ এন্ড কম্পানির পরিচালক, রিয়াজুল কবীর, নারীনেত্রী রাবেয়া খাতুন, সাবেক উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাশিদা বেগমসহ আরও অনেক। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কারাগারের বন্দিদের মাঝে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে কয়েদিদের মাঝে নতুন শাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন। পরিশোধের সেখানে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সভা অনুষ্ঠিত হয়।
