হিজলায় ১৬ জেলের এক বছর করে কারাদন্ড হিজলায় ১৬ জেলের এক বছর করে কারাদন্ড - ajkerparibartan.com
হিজলায় ১৬ জেলের এক বছর করে কারাদন্ড

3:26 pm , October 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা ও শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ১৬ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করে নৌ-পুলিশ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার জরিমানা করেন।
এছাড়াও আটক তিনজনের বিরুদ্ধে হিজলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে নৌ-পুলিশ জানিয়েছে। অভিযানে ২২ লাখ মিটার জাল, ১২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। তিনি জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও শাখা নদীতে মাছ শিকারের সময় হাতে নাতে ১৯ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ১৬ জনকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দিয়েছেন। উদ্ধার করা ১২০ কেজি মা ইলিশ এতিমদের মাঝে বিতরন করা হয়েছে।
পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরো জানান, আটক তিন জেলের বিরুদ্ধে হিজলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। নৌ-পুলিশ বাদী হয়ে ওই মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।
দন্ডিতরা হলো-আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী। তাদের বুধবার সকালে সাজা পরোয়ানায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT