গনসংহতি আন্দোলনের বিক্ষোভ গনসংহতি আন্দোলনের বিক্ষোভ - ajkerparibartan.com
গনসংহতি আন্দোলনের বিক্ষোভ

3:25 pm , October 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতায় রাখা ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আয়োজনে বুধবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে বরিশাল জেলা প্রশাসকের বরাবরে ভূমিহীনদের ভূমিবন্দবস্ত দেয়ার জন্য স্বারকলিপি প্রদান করা হয়।
বরিশাল জেলা কমিটির আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT