ভাষানচরে বিষ দিয়ে ৬ একর আমন ধান নষ্ট ভাষানচরে বিষ দিয়ে ৬ একর আমন ধান নষ্ট - ajkerparibartan.com
ভাষানচরে বিষ দিয়ে ৬ একর আমন ধান নষ্ট

2:59 pm , October 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিপক্ষের ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে একর আমন ধানের বীজতলা নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আড়িয়াল খা নদীর বৈরাগীর খেয়াঘাটের দক্ষিণপাড়ের ওই জমিতে বিষ প্রয়োগের ঘটনায় কাজিরহাট থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ দিয়েছেন ভাষানচর ইউনিয়নের মাদারবুনিয়া গ্রামের কৃষক দুলাল চারু হাওলাদার। অভিযোগে বিবাদী করা হয়েছে কামাল চারু, করিম বৈরাগী ও সমির প্যাদা। অভিযোগে ক্ষতিগ্রস্ত কৃষক দুলাল চারু উল্লেখ করেন, দুলাল চারু তার এলাকার একটি মসজিদের সভাপতি দায়িত্ব পালন করে আসছে। ওই মসজিদের ফান্ড থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে কামাল চারু। চাঁদা দিতে পারবে না জানালে দুলাল চারুকে অকথ্য ভাষায় গালি দেয়াসহ ভয়ভীতি ও হুমকি দেয়। এ বিষয় নিয়ে প্রতিপক্ষ কামাল চারুসহ ও ওই দুই জনে সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর আনুমানিক গভীর রাতে কৃষক দুলাল চারুর আমন ধান ক্ষেতে বিষক্রিয়া প্রয়োগ করে কামাল চারু ও তার লোকজন। এতে দুলাল চারুর প্রায় ৬ একর জমির আমন ধানের বীজতলা ফসল নষ্ট হয়েছে। ভুক্তভোগী দুলাল চারু এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপে কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT