নৌ-পুলিশের অভিযানে আটক ২৫ জেলের এক বছর করে কারাদন্ড নৌ-পুলিশের অভিযানে আটক ২৫ জেলের এক বছর করে কারাদন্ড - ajkerparibartan.com
নৌ-পুলিশের অভিযানে আটক ২৫ জেলের এক বছর করে কারাদন্ড

2:57 pm , October 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা ও এর শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ২৫ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ৩টা থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করে নৌ-পুলিশ। অভিযানে ২৩ লাখ মিটার জাল, ৮৫ কেজি ইলিশ ও দুইটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। তিনি জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও শাখা নদীতে মাছ শিকারের সময় হাতে নাতে ২৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. তারেক হাওলাদার প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দিয়েছেন। উদ্ধার করা মা ইলিশ এতিমদের মাঝে বিতরন করা হয়েছে। নির্বাহী হাকিমের নির্দেশে জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ট্রলার দুইটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। দন্ডিতরা হলো-শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার দক্ষিন পাটগাতি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন, একই এলাকার আসাদ হাওলাদার, চর মাইজারা এলাকার হেলাল মাতুব্বর , একই এলাকার আজিজ বেপারী, হালিম পাটোয়ারী, ইমরান হোসেন ঢালী, রাজিব ঘরামী, মোতালেব হোসেন, মিলন লাকুরিয়া, মোশারেফ বেপারী, রফিক মেলকার, কিশোরগঞ্জের দুলজুরি এলাকার ইলিয়াস মিয়া, হিজলার দেলোয়ার হোসেন, ইলিয়াস রাঢ়ী, সোহরাব মাঝি, মো. আবুল কালাম, সিয়াদুল ইসলাম, শামীম হাওলাদার, পারভেজ, হাসান, শাহআলম, আব্দুর রব সরদার, ইমামুল হাসান, শাহীন হাওলাদার ও রিফাত। তাদের মঙ্গলবার সকালে সাজা পরোয়ানায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT