2:35 pm , October 11, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ শ্রমিক দলের মহানগরের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মহানগর শ্রমিক দল আহবায়ক কমিটির এক সভায় কমিটি বিলুপ্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ খান। বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম আহবায়করা সকল ওয়ার্ড কমিটি গঠন করবেন।
