কাউখালীতে শিশুদের করোনা প্রতিষেধক টিকাদান শুরু কাউখালীতে শিশুদের করোনা প্রতিষেধক টিকাদান শুরু - ajkerparibartan.com
কাউখালীতে শিশুদের করোনা প্রতিষেধক টিকাদান শুরু

2:33 pm , October 11, 2022

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে শিশুদের করোনা প্রতিষেধক টিকাদান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে টিকাদান কার্যক্রম শুরু হয়। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত টানা ১৩ দিন স্বাস্থ্য বিভাগের কর্মীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা কার্যক্রম বাস্তবায়ন করবে। তাছাড়া ছিন্নমূল শিশুরাও টিকার আওতায় আসবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT