3:29 pm , October 10, 2022
বিভাগে ৬৬ জনের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা ও এর শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ৯ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার এই কারাদন্ড দেন।
দন্ডিতরা হলো : হিজলা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মামুন বহদ্দার (৪৫), আবুল বাশার সিকদার (২৫), নাসিরউদ্দিন (২১), সোলায়মান খাঁ (২২), রাসেল মন্ডল (৩০), সাইফুল খাঁ (২৪), মোশারেফ হোসেন (২৫) ও মোবারক খন্দকার (৩৫)। হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, মা ইলিশ রক্ষায় সোমবার ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত মেঘনা ও শাখা নদীতে অভিযান করা হয়। এ সময় ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলা অবস্থায় ৯ জেলেকে আটক করা হয়। পরিদর্শক জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেন। সাজা পরোয়ানায় আসামীদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এদিকে, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, মা ইলিশ রক্ষা অভিযানের গত তিনদিনে বরিশাল বিভাগে ৬৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ পর্যন্ত ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। মোট ৬৭ মামলায় প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। উদ্ধার হওয়া ৭১৭ কেজি মা ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
