3:23 pm , October 10, 2022
ভোলা অফিস ॥ আলোচনা, র্যালি আর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বের সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, মো: ইউনুচ প্রমুখ।
অপরদিকে বেলা ১২টায় ভোলা শহরের মোল্লাপট্টি মোল্লা বাড়ির সামনে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। বাবুল মোল্লার ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাহাবুবুল আলম, মুকুল মোল্লা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এফরানুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন প্রমুখ। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালী নিয়ে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা দ্রুত বাবুল মোল্লার হত্যাকারীর বিচার দাবী করে বলেন, দেশে আওয়ামী লীগ ক্ষমতায় অথচ একজন আওয়ামী লীগ প্রার্থীকে গুলি করে হত্যা করা হলেও ২৬ বছরে কোন বিচার হয়নি। ১৯৯৬ সালের ১০ অক্টোবর বাবুল মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। ভোলায় অনেক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে অথচ আজ পর্যন্ত কোন হত্যার বিচার ভোলার মানুষ দেখতে পায়নি।
