মেহেন্দিগঞ্জ পৌর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম  মেহেন্দিগঞ্জ পৌর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম  - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জ পৌর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম 

3:19 pm , October 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে উপ-নির্বাচনে এক প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা। রোববার বিকেল ও সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে প্রার্থী আলী আব্দুল্লাহ দোলন জানিয়েছেন। আহত সমর্থক হলো- অপু খান (২৬) ও দীলিপ মাঝি (৫০)। অপু উপজেলার চর এককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম খানের ছেলে। দীলিপ মাঝি ৬ নং ওয়ার্ডের খড়কি এলাকার বাসীন্দা।
প্রার্থী আলী আব্দুল্লাহ দোলন জানান, বিকেল সাড়ে চারটার দিকে কর্মী অপু খান ৬ নম্বর ওয়ার্ডের সিটি সেল টাওয়ার এলাকায় প্রচারণায় যায়। তখন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওমায়ের আহমেদ রুবেলের সমর্থক সাইফুল ইসলামের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলাকারীরা অপুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাটুতে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় অপুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোলন জানান, সন্ধ্যায় তার সমর্থক দীলিপ মাঝি নির্বাচনী প্রচারণায় বেরিয়ে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছলে তার উপর হামলা চালানো হয়। প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইটের আঘাতে মাথায় জখম হয়েছে দীলিপ মাঝি। তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রার্থী দোলন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, এক প্রার্থীর সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক আহত হয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে জানার জন্য  প্রার্থী ওমায়ের আহমেদ রুবেল জানান, তার দুই সমর্থককে মারধর ও একটি প্রচারণার মাইক ভেঙ্গে ফেেেলছে প্রতিপক্ষরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT