3:18 pm , October 10, 2022
ভোলা অফিস ॥ ভোলা সদর ও চরফ্যাশন মেঘনার নিষিদ্ধ জোনে ইলিশ শিকার করায় ৭ জেলেকে জেল-জরিমানা করেছে আদালত। এরা সবাই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় জাল ও ট্রলারসহ ৭ জেলেকে আটক করে মৎস্য বিভাগ। পরে সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) আলী সুজা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান জেলেদের জেল-জরিমান প্রদান করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে মা ইলিশ শিকারের সময় ভোলা সদরের মেঘনা নদী থেকে ৩ জন ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদরের এক জেলের ১৫ দিনের কারাদন্ড ও দুইজনের ৭ হাজার টাকা জরিমানা এবং চরফ্যাশন উপজেলার আটক ৪ জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এসময় তাদের কাছ থেকে ১ টি ট্রলার ১৪ হাজার ৬শ’ মিটার জাল ও মা ইলিশ জব্দ করা হয়।
