হাসানাত আবদুল্লাহর মহানুভবতায় হার্টের দুটি ছিদ্রের অপারেশনে সুস্থ হয়ে বাড়ী ফিরছেন শিশু সারা হাসানাত আবদুল্লাহর মহানুভবতায় হার্টের দুটি ছিদ্রের অপারেশনে সুস্থ হয়ে বাড়ী ফিরছেন শিশু সারা - ajkerparibartan.com
হাসানাত আবদুল্লাহর মহানুভবতায় হার্টের দুটি ছিদ্রের অপারেশনে সুস্থ হয়ে বাড়ী ফিরছেন শিশু সারা

3:03 pm , October 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাবা মায়ের মুখে ফুটে উঠেছে অনাবিল হাসি। সুস্থ হয়ে উঠেছেন সারা। আবারো স্কুলে যেতে পারবেন এমন আনন্দে বারবারই কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ বাংলার সিংহ পুরুষ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী)আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি কে। বরিশাল নগরীর আমির কুটির এলাকার শেখ ওমর ফারুক এর অসহায় এক পরিবারের দিকে সাহায্যের মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে বারবারই দাঁড়িয়েছেন তিনি। নিজের সবটুকু দিয়ে সাহায্য করেছেন। সবসময় চেষ্টা করেছেন নিজ এলাকার মানুষের পাশে থাকার। যেকোনো দুর্যোগেও মেলে দিয়েছেন তার প্রশস্ত হাত। এবার সহানুভূতির সেই হাতের ছোঁয়ায় প্রান ফিরে পেলেন মৃত্যু পথযাত্রী নগরীর আমিরকুটির এলাকার চতুর্থ শ্রেনীর ছাত্রী শেখ আফরোজা সারা। তাকে সঠিক চিকিৎসা করানোর সুযোগ করে দিলেন পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তাঁর উদ্যোগেই বরিশাল থেকে শিশুটিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসায় ডিভাইস পারেশন সুস্থ হয়ে উঠেছেন সারা। গত শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শিশু কার্ডিওলজিস্ট ব্রিগেঃ জেনাঃ (প্রফেসর) ডাঃ নুরুন্নাহার ফাতেমার তত্ত্বাবধানে সারার হার্টের দুটি ছিদ্রের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সারা ভাল আছেন। সারা’র বাবা শেখ বলেন, সারা আমার একমাত্র সন্তান। ওর হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে কিন্তু অর্থের অভাবে অপারেশন করাতে পারছিলাম না। অপারেশনের জন্য প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা দরকার হবে বলে ডাক্তার জানায়। কিন্তু টাকার যোগাড় করতে না পারায় হতাশায় ভেঙে পড়ি। তাই নিরুপায় হয়ে একমাত্র মেয়েকে বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন জানাই। সারার অসুস্থতা নিয়ে গত মাসে বরিশালের বিভিন্ন দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর বিষয়টি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহএপির নজরে এলে তিনি সারার চিকিৎসার সকল খরচ বহন করবেন বলে আমাকে আসস্ত করেন। পরে তাঁর সার্বিক সহযোগিতায় সারার হার্টের দুটি ছিদ্রের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। শুধু তাই নয়, আমাদের যাতায়ত ও থাকা-খাওয়ার খরচও তিনি বহন করেছেন। সারার সুস্থতার বিষয়ে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকেকে ধন্যবাদ জানিয়ে সারা’র বাবা আরো বলেন, আজ আমার মেয়ে নতুনভাবে জীবন ফিরে পেয়েছে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে’র জন্যই। আমি ও আমার পরিবার তার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে শিশু শিক্ষার্থী সারা সুস্থ হয়ে গতকাল তার বাবা শেখ ওমর ফারুক ও মা পলি বেগমকে নিয়ে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে দেখা করেছেন। তখন তিনি সারা’র অপারেশন সঠিকভাবে অল্প সময়ে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানিয়ে সারা’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তবে এই প্রথম নয় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী)আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর আগেও শিশু চিকিৎসায় মানবিক নজির গড়ে তুলেছিলেন। তার এই পদক্ষেপ কার্যত প্রশংসনীয় হয়ে উঠেছে সকলের মহলের কাছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT