পরিবারের কাছে ফিরতে চায় চাঁদপুর থেকে হিজলায় আসা শিশু নিহান পরিবারের কাছে ফিরতে চায় চাঁদপুর থেকে হিজলায় আসা শিশু নিহান - ajkerparibartan.com
পরিবারের কাছে ফিরতে চায় চাঁদপুর থেকে হিজলায় আসা শিশু নিহান

3:01 pm , October 8, 2022

হিজলা প্রতিবেদক ॥ চাদপুর থেকে লঞ্চে হিজলায় আসা নিহান স্বজনদের খোঁজ পাচ্ছে না। শুক্রবার দুপুরে ঢাকা থেকে হিজলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লঞ্চ চাদপুর লঞ্চ টার্মিনালে ঘাট দেয়। তখন  শিশুটি লঞ্চে উঠে পড়ে। লঞ্চটি হিজলা উপজেলার গঙ্গাপুর এলাকায় যাত্রী নামালে সেখানে নিশান নেমে পড়ে। পরে ছেলেটি কান্নাকাটি করলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেনি। এই সংবাদ পেয়ে পুলিশ পরিচয়হীন ছেলেটিকে থানা হেফাজতে নিয়ে আসে। হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানায়, উদ্ধার করা ছেলেটি চাদপুর লঞ্চঘাট থেকে আসছে বলে জানিয়েছে। সে নিজের নাম নিহান তার বাবার নাম নিশান, মায়ের নাম ফাতেমা আক্তার, ভাইয়ের নাম ত্বকি ও খলিল এই পর্যন্ত বলতে পেরেছে। এছাড়া নিজের ঠিকানা কিছুই বলতে পারছেন না। তবে ছেলেটির আনুমানিক বয়স হবে ৫ বছর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT