মঠবাড়িয়ায় ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১ মঠবাড়িয়ায় ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

2:45 pm , October 8, 2022

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য সুজিৎ কুমার ওরফে বাদল ওঝার উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ইউপি সদস্য বাদল ওঝার ছেলে চঞ্চল চন্দ্র ওঝা বাদী হয়ে ৫জনকে আসামী করে শনিবার সকালে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। থানা পুলিশ এঘটনায় সুশীল ওঝা নাম একজনকে গ্রেফতার করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, ইউপি সদস্য বাদল ওঝার সাথে একই এলাকার সন্তোষ ওঝার ছেলে সুশীল ওঝাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার দুপুরে আন্ধারমানিক নামক স্থানে বসে তার উপর হামলা চালায়। এতে ইউপি সদস্যের ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ইউপি সদস্যের হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT