মা ইলিশ রক্ষার প্রথম দিনে বিভিন্ন নদীতে অভিযান মা ইলিশ রক্ষার প্রথম দিনে বিভিন্ন নদীতে অভিযান - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষার প্রথম দিনে বিভিন্ন নদীতে অভিযান

3:43 pm , October 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীসহ বেশ কয়েকটি নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সদর নৌ-থানা পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে দুই ঘন্টা অভিযান পরিচালনা করা হয় বলে নৌ-থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই সময় উপকূলীয় এলাকার নদ নদী ও সাগরে কোন ধরনের জাল ফেলা যাবে না। এই ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দন্ডনীয়। সরকারের এই কর্মসূচি বাস্তবানে সারা দেশের নদ নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে সকাল ৮টা থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রথম দিনের অভিযান চালানো হয়। তবে নদীতে জেলেদের মাছ শিকার করতে দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত। মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় জেলার ৫১ হাজার ৭০০ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT