পাথরঘাটায় বজ্রপাত ঠেকাতে দশ হাজার তালের বীজ বপণ পাথরঘাটায় বজ্রপাত ঠেকাতে দশ হাজার তালের বীজ বপণ - ajkerparibartan.com
পাথরঘাটায় বজ্রপাত ঠেকাতে দশ হাজার তালের বীজ বপণ

3:42 pm , October 7, 2022

পাথরঘাটা প্রতিবেদক ॥ প্রাকৃতিকভাবে বজ্রপাত ঠেকাতে পাথরঘাটায় দশ হাজার তালের বীজ বপণ কর্মসূচি শুরু করেছে ঢাকা ও পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম। শুক্রবার বেলা এগারোটায় পাথরঘাটা পৌর শহরের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র নীলিমা পয়েন্টে দ্বিতীয় দফায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এর আগে গত বছর সাত হাজার তালের বীজ পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে বপণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এ সময় উপাস্থিত ছিলেন ফোরাম এর সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লায়ন আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন এম নাসির উদ্দিন খান, মীর্জা শহিদুল ইসলাম খালেদ, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তাই প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম এ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট লায়ন আব্দুল করিম জানান, এই ফোরামের উদ্যোগে ঢাকায় বসবাসরত পাথরঘাটার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসহায়দের নিয়মিত দেখভাল করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT