সাংবাদিক মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত দোয়া মোনাজাত সাংবাদিক মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত দোয়া মোনাজাত - ajkerparibartan.com
সাংবাদিক মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত দোয়া মোনাজাত

3:40 pm , October 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার বাদ আসর বিকেল ৫ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মোশাররফ হোসেনর স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মোনাজাতপূর্ব স্মরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজনের আহবায়ক মুরাদ আহমেদ। মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসাইন, গোপাল সরকার ও কাজল ঘোষ। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার, কার্যনিবাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, আবদুর রাজ্জাক ভূইয়া, সুমন চৌধুরী, সদস্য জাকির হোসেন, বেলায়েত বাবলু, এম মিরাজ হোসাইন, সাইদ মেমন, জে খান স্বপন, খান রফিক, জিয়া উদ্দিন বাবু, রাইসুল ইসলাম অভি সহ ক্লাবের সহযোগী সদস্যবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT