3:08 pm , October 6, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৫ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়েছে। জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা। বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
