3:04 pm , October 6, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল নগরীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালী ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। তবে এই র্যালী সামনের সারিতে ছিলেন না মহানগর বিএনপির অধিকাংশ যুগ্ম আহবায়করা। তারা র্যালীর পেছনের সারিতে ছিলেন। এরা হলেন : মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দীন সিকদার, কেএম শহীদুল্লাহ , হাবিবুর রহমান টিপু, মাকসুদুর রহমান মাসুদ এবং ১ নম্বর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম। কমিটির গুরুত্বপূর্ন পদে থাকা অধিকাংশ নেতারা কেন পেছনের সারিতে গিয়ে আলাদা র্যালী করেছেন এনিয়ে নগরীতে চলছে নানা গুঞ্জন। অনেকে বলছেন সদস্য সচিবের সাথে বনিবনা না হওয়ায় অধিকাংশ যুগ্ম আহবায়করা কেউ র্যালীর সামনে যাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আহ্বায়ক কমিটির সদস্য জানান, ২৪নং ওয়ার্ডের ত্যাগী নেতা সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদকে যথাযোগ্য মর্যাদা না দেওয়ায় বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক সদস্য সচিবের উপরে কিছুটা ক্ষুদ্ধ। যার প্রতিফলন ঘটেছে গতকালের শোক মিছিলে। এছাড়াও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সদস্য সচিবের এক তরফা নীতির কারণে যুগ্ম আহবায়করা ক্ষুব্ধ হয়েছেন।
