নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালী নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালী - ajkerparibartan.com
নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালী

3:03 pm , October 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশে বিএনপি নেতাদের গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও শোকর‌্যালী করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় সমাবেশ শেষে শোকর‌্যালী বের করা হয়।
র‌্যালীপূর্ব সদররোড দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  এই অবৈধ শেখ হাসিনা সরকার পতনের একদফা আন্দোলনের শীঘ্রই ডাক আসছে। তাই দলীয় নেতাকর্মীদের সার্বক্ষনিক প্রস্তুত থাকার আহবান জানান তিনি। মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দীন সিকদার, আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,মাকসুদুর রহমান মাসুদ, সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, আহমেদ জাকি অনুপম, সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন প্রমুখ।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কালো পতাকা নিয়ে খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে জড়ো হতে থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT