2:55 pm , October 6, 2022
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের সাংবাদিক দীন মোহাম্মদ দীনুর জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছিলো। দলমত নির্বিশেষে সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার উপজেলা হ্যালিপ্যাডে সকাল ১০টায় ৭১ টিভির উপজেলা প্রতিনিধি দীনুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,৭১ টিভির ব্যুরো প্রধান বিধান সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীনু। সাংবাদিক দীনু বাকেরগঞ্জের নিজ বাড়িতে প্রথমে শরীরে জ্বর অনুভব করার পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানায় ব্লাড ক্যান্সার হয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এক যুগের বেশি সময় সাংবাদিকতা জীবনে দীনু ভোরের কাগজ ও বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ৭১ টেলিভিশনে বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে সাংবাদিক দীন মোহাম্মদ দীনুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। মেয়র বলেন, দীন মোহাম্মদ দীনু বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করতেন।
