দশদিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী দশদিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী - ajkerparibartan.com
দশদিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

2:53 pm , October 6, 2022

মুলাদী প্রতিবেদক ॥ অপহরনের ১০ দিন পরেও অপহৃতা স্কুলছাত্রী সামিয়া আক্তার লামিয়াকে (১৫) উদ্ধার করতে পারেনি পুলিশ। লামিয়া মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার আবু সায়েম মালের মেয়ে ও প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
গত ২৭ সেপ্টেম্বর সকালে লামিয়া বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কলেজ রোড এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে একই এলাকার নুরু প্যাদার ছেলে সোহেল প্যাদা ও তার সহযোগিরা লামিয়াকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহৃতার বাবা আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরেও পুলিশ গত ১০ দিনে তার মেয়েকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেফতার করতে পারেনি। মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT