বরিশালে চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের মানববন্ধন বরিশালে চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের মানববন্ধন - ajkerparibartan.com
বরিশালে চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের মানববন্ধন

2:53 pm , October 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের বয়স বৃদ্ধির দাবীতে বরিশালে  মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। গতকাল সকাল সাড়ে ১০টায় সদররোড টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম সাগর এবং শফিক রনির নেতৃত্বে এ মানববন্ধনে অংশ নেয় বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বক্তারা বলেন, বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩০/৩৫ ঊর্ধ্ব এবং এশিয়ার বিভিন্ন দেশেও এতো কম সময় চাকরি প্রত্যাশীদের বেধে দেয়া হয়নি। তারা তো বেকারত্ব সমস্যায় ডুবে নেই, তাহলে আমাদের দেশে কেনো পাকিস্তানের মত ৩০ বছরেই  চাকরির পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে? আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী খুবই বিচক্ষণ একজন নেত্রী তিনি অচিরেই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে বসতে উৎসাহিত করবেন।
উল্লেখ্য গত ১ অক্টোবর ঢাকার শাহাবাগসহ সারাদেশে সমাবেশ ও মানববন্ধন করে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনটি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT