মালয়েশিয়ায় অপহরণের ঘটনায় জড়িত সদস্য বরগুনায় গ্রেপ্তার মালয়েশিয়ায় অপহরণের ঘটনায় জড়িত সদস্য বরগুনায় গ্রেপ্তার - ajkerparibartan.com
মালয়েশিয়ায় অপহরণের ঘটনায় জড়িত সদস্য বরগুনায় গ্রেপ্তার

3:32 pm , October 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মালয়েশিয়ার অপহরণকারী চক্রের এক সদস্যকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। মঙ্গলবার বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মুক্তিপন হিসেবে নেয়া টাকা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
গ্রেপ্তার নাসির উদ্দিন (৩৮) বামনা উপজেলার  কুলপাটোয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। উপ-পরিচালক জানান, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামিলযায়া এলাকা থেকে অপহরণ হয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিন ধালাপাড় এলাকার বাসিন্দা সোহেল মিয়া (৩৯)। পরদিন সোহেল মালয়েশিয়ান নম্বর থেকে ফোন দিয়ে ভগ্নিপতি একই থানার মহাব এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনকে অপহরণের বিষয়টি জানিয়ে বলেন ‘ পাঁচ লক্ষ টাকা মুক্তিপন না দিলে তাকে হত্যা করা হবে’। একই নম্বর থেকে সোহেল তার ভগ্নিপতির কাছে ২৭ সেপ্টেম্বর ফোন দেয়।
এ সময় অপর এক বাংলাদেশী ফোন কেড়ে নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের বরিশাল শাখার কুলপাটোয়া পোল্ট্রি ফিড এর একটি একাউন্ট নম্বর দেয়। টাকা জমা দেয়ার রশিদ অপহরণকারীর দেয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর থেকে হোয়াটস অ্যাপ নম্বর বন্ধ পেয়েছেন। এছাড়াও সোহেলের কোন সন্ধান পায়নি তার পরিবার।
এই ঘটনার পর ২৮ সেপ্টেম্বর বিল্লাল ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোহেলের নিকটাত্মীয় ও বিল্লাল হোসেন এর মালয়েশিয়া প্রবাসী ভাতিজা হাসেম আহমেদ গত ২ অক্টোবর মালয়েশিয়ার জহুর বারু সেলাতান থানায় (বালাই) আরেকটি অভিযোগ দায়ের করেন।
এছাড়াও পুরো বিষয়টি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়।
এ ঘটনায় ৩ অক্টোবর ঘাটাইল থানা মামলা রুজু করে ব্যাংক একাউন্ট নম্বরটি বরিশালে হওয়ায় র‌্যাব-৮ এ অবহিত করা হয়। র‌্যাব-৮ এর একটি দল কুলপাটোয়া গ্রাম থেকে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও মুক্তিপন হিসেবে নেয়া ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে উপ-পরিচালক জানিয়েছেন।
আসামী নাসিরকে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT