বরিশালে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা বরিশালে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা - ajkerparibartan.com
বরিশালে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা

3:31 pm , October 5, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া এলাকায় নাজমিন আক্তার নামে এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধরসহ শ্লীলতাহানী করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে হাওলাদার সড়ক নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় প্রতিবন্ধী নাজমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার  (ওসিসিতে) ভর্তি করা হয়। প্রতিবন্ধীর মেঝ বোন নার্গিস জানান, দীর্ঘদিন ধরে আমার প্রতিবন্ধী বোন নাজমিনকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে প্রতিবেশী শাজাহান মোল্লার ছেলে মালেক মোল্লা। বিষয়টি নিয়ে আমরা অনেকবার প্রতিবাদ করেছি। যাতে মালেক মোল্লা আর কখনো যেন প্রতিবন্ধী বোনকে উত্ত্যক্ত না করে। আমার বাবা একজন নাইটগার্ড। প্রতিদিন রাতে আমার বাবা তার কাজে বাসা থেকে বের হয়ে যান। বাসায় থাকে আমার বড় ভাই লিটনের স্ত্রী দোলন ও আমার প্রতিবন্ধী বোন নাজমিন। ঘটনার দিন গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে প্রতিবন্ধী নাজমিন বাথরুমে যায়। বাথরুম শেষে বের হলে হঠাৎ তার মুখ চেপে ধরে মালেক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে শ্লীলতাহানী সহ মারধর করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT