পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ - ajkerparibartan.com
পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

3:29 pm , October 5, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্ণ ভূমি হিসেবে পরিচিত বরিশাল জেলা ও মহানগরীতে ৬৪৪টি দুর্গাপূজা মন্দিরে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক, চঞ্চল দাস পাপ্পা। নেতৃবৃন্দ বলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সকল সংসদ সদস্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সকল ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস বিভাগ, পুলিশ, আনসার/ভিডিপির সদস্যবৃন্দ, র‌্যাব-৮ এর সদস্যবৃন্দ সকল গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সকল মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্বাধীনতার পক্ষে শক্তির সকল স্তরের মানুষ যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সহায়তা করেছে তার জন্য নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT