কাউখালীতে ৮০টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত কাউখালীতে ৮০টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত - ajkerparibartan.com
কাউখালীতে ৮০টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

3:22 pm , October 5, 2022

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। উপজেলা নির্বাহী কমকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল প্রমূখ। উপজেলা পরিষদের সম্মূখের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলার  ৫টি ইউনিয়নের ৮০টি প্রতিষ্ঠানের জলাশয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১১ শ কেজি মাছের পোনা হস্তান্তর করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT