নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

3:22 pm , October 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য ঘোষিত মহানগর বিএনপির  ২৪ নম্বর ওয়ার্ডের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। বুধবার বিকেল চারটায় নগরীর সাগরদী ব্রিজ থেকে শুরু করে মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে এক সংক্ষিপ্ত সভা হয়। এ সময় তারা লিখিতভাবে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে অগতান্ত্রিক ও বিধিবহির্ভূতভাবে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ২৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেছে।
এখানে যাকে আহবায়ক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে অনুপস্থিত। অন্যদিকে তার একমাত্র ছেলে মহানগর ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।  আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘোষিত নবগঠিত ২৪ নম্বর ওয়ার্ড কমিটি ভেঙ্গে দিয়ে নতুনভাবে বিবেচনা করে বিএনপিতে যোগ্য, দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িতদের কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবুল কালাম, এ্যাড. জাকির হোসেন মিন্টু, মো. নুরুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT