3:21 pm , October 5, 2022
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী মাইনুল হোসেন পারভেজ মৃধার পক্ষে ভোট চাইলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। তিনি বুধবার বেলা ১১টায় রহমতপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে রহমতপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও চেয়ারম্যানকে নিয়ে একাত্মতা প্রকাশ করে তালা প্রতীকের প্রার্থীর সমর্থন করে ভোট প্রার্থনা করেন। এসময় কাজী দুলাল বলেন, ৩ নং ওয়ার্ডের জনপদের উন্নয়নের স্বার্থে তালা প্রতীকে ভোট দিন। তিনি বলেন, বিগত দিনের বিভিন্ন নির্বাচনে সহকর্মী রাজনৈতিক নেতা বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন হোসেন স্বপন দলীয় সিদ্ধান্তের বাইরে একজন প্রার্থী দাঁড় করিয়ে দেন। এবারও তিনি তাই করলেন। আমরা আশা করবো তিনি তার ভুল বুঝতে পেরে মাইনুল হোসেন পারভেজ এর পক্ষে সমর্থন দিবেন। এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তালা প্রতীকের প্রার্থী মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা সহ রহমতপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যারা উপস্থিত ছিলেন।
